Easy Quran [কুরআন শিক্ষা কোর্স]

Categories: Quran Learning
Wishlist Share

About Course

Easy Quran — কুরআন শিক্ষার সহজ অনলাইন কোর্স

কুরআন কি শুদ্ধভাবে পড়তে পারেন না?

অথবা পূর্বে যা শিখেছেন, তা এখন ভুলে গেছেন?

তাহলে আপনার জন্যই আমাদের “Easy Quran” কোর্স।

কুরআন শুদ্ধভাবে পড়ার জন্য প্রয়োজনীয় বিষয়গুলোকে একটি সহজ, ধারাবাহিক ও পূর্ণাঙ্গ রোডম্যাপের মাধ্যমে শেখানো হয়েছে এই কোর্সে।

মুখস্থনির্ভর কঠিন পদ্ধতির পরিবর্তে TPI (Total Physical Interaction) Method ব্যবহার করে ধাপে ধাপে আরবি হরফ, মাখরাজ, হারাকাত, মাদ্দ, সুকুন, তানউইন, তাশদীদ, গুন্নাহসহ কুরআন তিলাওয়াতের গুরুত্বপূর্ণ নিয়মগুলো শেখানো হবে।


এই কোর্সটি কার জন্য?

এই কোর্সটি বিশেষভাবে তাদের জন্য—

  • যারা কুরআন শুদ্ধভাবে পড়তে পারেন না

  • যারা আরবি হরফ ও যুক্তবর্ণ চিনতে সমস্যায় পড়েন

  • যারা ছোটবেলায় কুরআন শিখেছিলেন, কিন্তু এখন অনেক কিছু ভুলে গেছেন

  • নিজের তিলাওয়াত শুদ্ধ হচ্ছে কি না—তা নিয়ে সংশয়ে থাকেন

  • তাজবিদ ও কুরআন পড়ার নিয়মগুলো সহজভাবে শিখতে চান

  • কর্মব্যস্ততার কারণে মাদরাসা বা অফলাইন প্রতিষ্ঠানে নিয়মিত যেতে পারেন না

  • বয়স বা সংকোচের কারণে সরাসরি গিয়ে কুরআন শিখতে অস্বস্তি বোধ করেন


কুরআন শেখার পথে আপনার প্রধান বাধা কোনটি?

শুদ্ধ তিলাওয়াত শেখার পথে আমরা অনেকেই কিছু সাধারণ সমস্যার কারণে পিছিয়ে পড়ি।

১. আরবি হরফ ও নিয়মের ভীতি

আরবি হরফ, যুক্তবর্ণ বা বিভিন্ন নিয়ম ঠিকমতো বুঝতে না পারার কারণে বারবার চেষ্টা করেও শেখা কঠিন মনে হয়।

২. নিজের তিলাওয়াত নিয়ে সংশয়

আপনি যে পড়ছেন, সেটি সঠিক নাকি ভুল—তা বুঝতে পারেন না। নামাজে সূরা পড়ার সময়ও ভুল হচ্ছে কি না, তা নিয়ে দুশ্চিন্তা থাকে।

৩. বয়স ও সময়ের বাধা

বয়স হয়ে যাওয়ার পর নতুন করে কুরআন শেখার সংকোচ থাকে। আবার কর্মব্যস্ততার কারণে নিয়মিত কোনো প্রতিষ্ঠানে গিয়ে শেখাও সম্ভব হয় না।

আপনার সমস্যাটি যেটিই হোক—

চিন্তার কোনো কারণ নেই।

আপনার এই সমস্যাগুলো মাথায় রেখেই Easy Quran Course-কে একটি সহজ ও ধারাবাহিক শেখার রোডম্যাপ হিসেবে সাজানো হয়েছে।


কোর্স কারিকুলাম

মোট মূল ক্লাস: ৬০টি

কুরআন শেখার বিষয়গুলোকে ধাপে ধাপে ৮টি Chapter-এ সাজানো হয়েছে।


Chapter 01 — আরবি বর্ণমালা

ক্লাস: ১–১১

প্রচলিত পদ্ধতির পরিবর্তে TPI (Total Physical Interaction) পদ্ধতিতে খুব সহজভাবে আরবি হরফ ও বর্ণমালা শেখানো হবে।

এছাড়াও প্রতিটি হরফের মাখরাজ ও সঠিক উচ্চারণ শেখানো হবে।

ক্লাস ১২: রিভিশন ও পরীক্ষা


Chapter 02 — হারাকাত ও মূল মাদ্দ

ক্লাস: ১৩–১৮

এই অধ্যায়ে শেখানো হবে—

  • যবর

  • যের

  • পেশ

  • আলিফ মাদ্দ

  • ইয়া মাদ্দ

  • ওয়াও মাদ্দ

সহ কুরআন পড়ার প্রাথমিক গুরুত্বপূর্ণ নিয়মগুলো।

ক্লাস ১৯: রিভিশন ও পরীক্ষা


Chapter 03 — খাড়া যবর, খাড়া যের ও উল্টো পেশ

ক্লাস: ২০–২১

এই অধ্যায়ে খাড়া যবর, খাড়া যের এবং উল্টো পেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা ও প্র্যাকটিস করানো হবে।


Chapter 04 — সুকুন

ক্লাস: ২২–২৭

এই অধ্যায়ে শেখানো হবে—

  • সাধারণ সুকুন

  • ওয়াও লিন

  • ইয়া লিন

  • হামযা সুকুন

  • কলকলাহ

  • হামস

সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

ক্লাস ২৮: রিভিশন ও পরীক্ষা


Chapter 05 — তানউইন, তাশদীদ ও ওয়াজিব গুন্নাহ

ক্লাস: ২৯–৩৪

এই অধ্যায়ে শেখানো হবে—

  • দুই যবর

  • দুই যের

  • দুই পেশ

  • তানউইন

  • তাশদীদ

  • তানউইনসহ তাশদীদ

  • ওয়াজিব গুন্নাহ

ক্লাস ৩৫: রিভিশন ও পরীক্ষা


Chapter 06 — মাদ্দ ও অন্যান্য গুরুত্বপূর্ণ নিয়ম

ক্লাস: ৩৬–৪৮

এই অধ্যায়ে কুরআন তিলাওয়াতের আরও গুরুত্বপূর্ণ নিয়মগুলো শেখানো হবে।

এর মধ্যে রয়েছে—

  • হরফে মুকাত্তাআত

  • লামের নিয়ম

  • হরফে শামসিয়্যাহ

  • হরফে কামারিয়্যাহ

  • মীম সাকিন

  • ‘র’-এর পড়ার নিয়ম

  • নুন সাকিনের ইযহার

  • ইখফা

  • ইদগাম

  • ইকলাব

  • নুনে কুতনী

  • অনুচ্চারিত অক্ষর

ক্লাস ৪৯: পূর্বের পাঠসমূহের রিভিশন


Chapter 07 — থেমে পড়ার চিহ্ন

ক্লাস: ৫০

কুরআন তিলাওয়াতের সময়—

  • কোথায় থামতে হবে

  • কোথায় থামা যাবে

  • কোথায় না থামাই উত্তম

এবং কুরআনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ওয়াকফের চিহ্নগুলো সম্পর্কে শেখানো হবে।


Chapter 08 — নামাজে পঠিত দোয়া ও কালাম

ক্লাস: ৫১–৬০

নামাজে আমরা যে বিভিন্ন দোয়া ও কালাম পড়ি, সেগুলোর—

  • সঠিক উচ্চারণ

  • অর্থ

  • প্রয়োজনীয় ব্যাখ্যা

  • নিয়মিত প্র্যাকটিস

করানো হবে।


এই কোর্সে আপনি যা পাবেন

কুরআন শেখার একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ
৬০টি মূল লেসন
সহজ TPI Method
আরবি হরফ ও মাখরাজ শিক্ষা
কুরআন তিলাওয়াতের গুরুত্বপূর্ণ নিয়ম
অধ্যায়ভিত্তিক রিভিশন ও পরীক্ষা
পূর্ণাঙ্গ রিসোর্স
নিয়মিত Home Work
উস্তাদের সাপোর্ট
পরীক্ষা ও মূল্যায়নের সুবিধা
কোর্স সম্পন্ন করার পর Certificate


প্রতিদিনের Home Work

শুধু ভিডিও দেখলেই শেখা সম্পূর্ণ হবে না।

প্রতিদিন যে লেকচারটি দেখবেন, সেখানে যা শেখানো হয়েছে তা খাতায় লিখে প্র্যাকটিস করতে হবে এবং নির্ধারিত গ্রুপে জমা দিতে হবে।

যারা নিয়মিত Home Work সম্পন্ন করবেন, তাদের জন্য রয়েছে—

বিশেষ উপহার
উস্তাদের পক্ষ থেকে অতিরিক্ত সাপোর্ট


আপনার Instructor

উস্তাদ তানজিল আহমেদ

কামিল, এম.এ. — হাদিস বিভাগ

বিশিষ্ট কুরআন গবেষক, লেখক ও হাদিস বিশারদ।

তিনি ২০১২ সাল থেকে মানুষকে কুরআনিক জীবন গড়ার লক্ষ্যে কাজ করে আসছেন।

অভিজ্ঞতা

২০১৪–২০১৯:
“একাডেমি অব কুরআন স্টাডিজ”-এর Instructor হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০২০–বর্তমান:
“নুরুল কুরআন একাডেমি”-এর প্রধান উস্তাদ হিসেবে খেদমত করে আসছেন।

আলহামদুলিল্লাহ, উস্তাদ তানজিল আহমেদকে এই কোর্সের Instructor হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।


প্রমাণিত কারিকুলাম

এই কোর্সের কারিকুলাম ২৮টিরও বেশি দেশে ব্যবহৃত হয়েছে।

আমাদের লক্ষ্য শুধু আপনাকে কিছু ভিডিও দেখানো নয়; বরং একটি ধারাবাহিক শেখার পদ্ধতির মাধ্যমে কুরআন শেখার পথকে সহজ করে দেওয়া।


যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন

প্ল্যাটফর্ম, কোর্স, পেমেন্ট বা অন্য যেকোনো বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে আমাদের Support Team-এর সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

01710207707


কৃতজ্ঞতা স্বীকার

Course Origin: Read Al Quran The Easy Way
Author: Understand Quran Academy
Bangladeshi Representative: AQS (Book)

বিশেষ কৃতজ্ঞতা:
Major Kamrul Hasan Sir


আমাদের লক্ষ্য

কুরআন শেখাকে কঠিন বা ভয়ের বিষয় না বানিয়ে, সহজ ও ধারাবাহিকভাবে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া।

আপনার কুরআন শেখার যাত্রা আজ থেকেই শুরু হোক—
ইনশাআল্লাহ।

Show More

What Will You Learn?

  • আরবি হরফ শুদ্ধভাবে চিনতে ও উচ্চারণ করতে পারবে
  • মাখরাজ ও সিফাত অনুযায়ী সঠিক তিলাওয়াত করতে পারবে
  • তাজবীদের মৌলিক নিয়ম প্রয়োগ করতে পারবে
  • সাধারণ লাহন (ভুল) শনাক্ত ও সংশোধন করতে পারবে
  • নামাজে শুদ্ধ কিরাআত করতে সক্ষম হবে
  • আত্মবিশ্বাসের সাথে সম্পূর্ণ কুরআন তিলাওয়াত করতে পারবে
  • ভবিষ্যতে আরও উচ্চতর তাজবীদ ও কিরাআত শিক্ষার জন্য প্রস্তুত হবে

Course Content

Easy Quran – Introduction Video

  • Introduction Video
    50:46

১ থেকে ১১ ক্লাসে – আরবী বর্ণমালা
প্রচলিত পদ্ধতি নয়, TPI (Total Physical Interaction) এর মাধ্যমে খুব সহজে ছোট ছোট লেকচারের মাধ্যমে আরবী হরফ/বর্ণমালা মাখরাজ সহ শেখানো হবে। এবং ১২ তম পাঠে রিভিশন ও এক্সাম।

১৩ থেকে ১৮ ক্লাসে – হারাকাত ও মূল মাদ্দ
এই ২য় অধ্যায়ে যবর যের পেশ এবং আলিফ, ইয়া, ওয়াও মাদ্দ। ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা। এবং ১৯ তম পাঠে রিভিশন ও এক্সাম।

২৯ থেকে ৩৪ – তানউইন, তাশদীদ এবং ওয়াজিব গুন্নাহ
দুই যবর, দুই যের, দুই পেশ, তানউইন, তাশদীদ, তানউইন সহ তাশদীদ, ওয়াজিব গুন্নাহ। ৩৫ তম ক্লাসে রিভিশন এবং এক্সাম।

২০ থেকে ২৭ ক্লাসে – খারা যবর – যের, উল্টা পেশ এবং সাধারন সুকুন, ওয়াও লিন, ইয়া লিন, হামযা সুকুন, কলকলা, হামস
খারা যবর, খারা যের এবং উল্টা পেশ এর আলোচনা। এবং সাধারন সুকুন, ওয়াও লিন, ইয়া লিন, হামযা সুকুন, কলকলা, হামস। ২৮ তম পাঠে রিভিশন এবং এক্সাম।

৩৬ থেকে ৪৮ – মাদ্দ
হরফে মুকাত্তায়াত, লাম এর নিয়ম, হরফে শামসিয়া, কমারিয়া, মিম সাকিন, র পড়ার নিয়ম, নুন সাকিন ইজহার, ইকফা, ইদগাম, ইক্কলাব, নুনে কুতনী, অনুচ্চারিত অক্ষর, ইত্যাদি। ৪৯ তম ক্লাসে পূর্বের পাঠ সমূহের রিভিশন।

৫০ থেকে ৬০ তম ক্লাসঃ নামাজে পঠিতব্য সকল দুয়া ও কালামের অর্থ সহ প্রাক্টিস
থেমে পড়ার নিয়ম + বিভিন্ন ছোট ছোট সূরা মাশক সহ নামাজের সকল পঠিতব্য দুয়া সমূহের অর্থ সহ প্রাক্টিস।

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet

Want to receive push notifications for all major on-site activities?